৩-তলা বিশিষ্ট আধুনিক আবাসিক ভবনের নকশা

Project Overview
বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি টিমের পক্ষ থেকে জনাব মাহমুদুল হক সাহেবের জন্য কক্সবাজারের জালিয়াপালং, উখিয়াতে আমরা এই ৩-তলা আবাসিক ভবনটির ডিজাইন সম্পন্ন করেছি। নকশা বিহীন ও অপরিকল্পিত নির্মাণের ঝুঁকি এড়াতে এবং একটি নিরাপদ ও নান্দনিক আবাসন নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা।
ডিজাইন ও নিরাপত্তা: ইঞ্জিনিয়ার ইমরান হোসেনের সরাসরি তত্ত্বাবধানে এই ভবনটির আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল ডিজাইন করা হয়েছে। কক্সবাজারের মাটির গঠন ও পরিবেশগত দিক বিবেচনা করে এখানে ভূমিকম্প প্রতিরোধী (Earthquake Resistant)কাঠামোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
কেন এই ডিজাইনটি অনন্য:
- নিরাপত্তা: আধুনিক ইঞ্জিনিয়ারিং কোড মেনে ভূমিকম্প সহনীয় কাঠামো নিশ্চিত করা হয়েছে।
- পরিকল্পিত জায়গা: ৩-তলা বিশিষ্ট এই ভবনের প্রতিটি তলায় পর্যাপ্ত আলো-বাতাস এবং আধুনিক জীবনযাত্রার সব সুবিধা রাখা হয়েছে।
- নান্দনিকতা: বাড়ির সামনের ডিজাইন (Elevation) এমনভাবে করা হয়েছে যা ভবনটিকে দেবে একটি প্রিমিয়াম লুক।
আপনি কি আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের কথা ভাবছেন? সুন্দর ডিজাইন এবং ঝুঁকিমুক্ত টেকসই বাড়ি নির্মাণে আমরা দিচ্ছি আধুনিক ইঞ্জিনিয়ারিং সমাধান। নকশা ছাড়া বাড়ি নির্মাণ না করে আজই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Technical Challenges
- উপকূলীয় অঞ্চলের মাটির ধরন অনুযায়ী শক্তিশালী ফাউন্ডেশন ডিজাইন করা।
- ভূমিকম্প প্রতিরোধী মানদণ্ড বজায় রেখে আধুনিক লুক নিশ্চিত করা।
- সীমিত বাজেটে ক্লায়েন্টের সর্বোচ্চ চাহিদা পূরণ করা।
Project Milestones
- নিরাপদ ও টেকসই ৩-তলা ভবনের পূর্ণাঙ্গ নকশা সম্পন্ন।
- আধুনিক ভেন্টিলেশন ও উন্নত স্পেস ম্যানেজমেন্ট নিশ্চিতকরণ।" ক্লায়েন্টের সন্তুষ্টি অনুযায়ী দৃষ্টিনন্দন আর্কিটেকচারাল ভিউ প্রদান।
Project Documentation
Key Information
Sector
আর্কিটেকচারাল ড্রয়িং ও মাস্টার প্ল্যানিং



